ইউটিউবে আসছে ক্রস ডিভাইস ডাউনলোড ফিচার

২০ ডিসেম্বর, ২০২০ ২১:১০  
এবার অফলাইন ভিডিওগুলির জন্য নতুন ফিচার আনতে চলেছে ইউটিউব। যার ফলে আগামী দিনে অফলাইনে ভিডিও ডাউনলোড করে দেখা আরও সহজ হবে। প্রযুক্তি পোর্টাল অ্যান্ড্রয়েডপুলিশের মতে, ইউটিউব শীঘ্রই ইউজারদের মাল্টিপল অর্থাৎ একাধিক ডিভাইসে ভিডিও ডাউনলোডের সুবিধা দিতে পারে। আপনি যদি ফোনের মাধ্যমে একটি ইউটিউব ভিডিও ডাউনলোড করেন তবে সেটি আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনযুক্ত অন্যান্য ডিভাইসেও প্রদর্শিত হতে পারে। রিপোর্ট অনুযায়ী, কিছুদিন আগে ইউটিউবের প্রিমিয়াম ভার্সন ইউজারদের চ্যানেলে ব্যাকগ্রাউন্ড এবং ডাউনলোড সেটিং সেকশনে এরকমই একটি অপশন দেখা গিয়েছিল। এক্ষেত্রে, এই অপশনটি কিছু নির্বাচিত স্টেবল এবং বিটা ইউজাররাই দেখতে পেয়েছেন বলে জানা গিয়েছে।